হটলাইন:  01740-486123 (10:00am - 7:00pm)

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডাক্তার এপয়েন্টমেন্ট প্লাটফর্মে আপনাকে স্বাগতম । Welcome to The Most Popular Doctor Appointment Platform in Bangladesh.     

Post Details

হার্নিয়া কি, হার্নিয়া কারণ, লক্ষন ও চিকিৎসা

Published : 2022-03-27
হার্নিয়া কি, কারণ, লক্ষন ও চিকিৎসা

আমাদের শরীরে কিছু টিস্যু আছে যেগুলো আশে পাশের অন্য টিস্যুর থেকে অপেক্ষাকৃত দুর্বল হয়ে থাকে৷ যখন শরীরের সেই অংশ গুলোতে ভেতরের চাপ বেশি হয়, যেমন- অনেক দিনের পুরানো হাঁচি, কাশি বা কোষ্ঠকাঠিন্যের ফলে শক্তিশালী টিস্যুগুলো অপেক্ষাকৃত দুর্বল টিস্যু গুলোকে ভেদ করে বেরিয়ে আসে তখন সেই অবস্থাকে হার্নিয়া বলা হয়।

এটি স্ত্রী-পুরুষ এমনকি বাচ্চাদেরও হয়ে থাকে। তবে এ রোগে স্থূলকার ব্যক্তিদের আক্রান্ত হতে বেশি দেখা যায়। সাধারণত অন্ত্র বা উদরকে ঘিরে থাকা পেরিটোনিয়াম উদরের দেওয়ালের কোন ছিদ্র দিয়ে বাইরে বেড়িয়ে আসে তখন হার্নিয়া হয়ে থাকে। বেড়িয়ে আসা অংশটিকে বলা হয় হার্নিয়া স্যাক। এর মাঝে অন্ত্রের অংশ, পেরিটোনিয়াম (উদরের বাইরের দেওয়াল), পাকস্থলী অথবা পেটের চর্বি থাকতে পারে। এটাকে বাইরে থেকে দেখতে একটি স্ফীতির মত মনে হয়।

সব চেয়ে সাধারণ প্রকারের হার্নিয়া হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়াস যা পরোক্ষ ভাবে কুঁচকি'র সাথে সম্প্রীত, অস্ত্রোপচারের পরে পেটে একটি কাটা অথবা দাগ যা ইনসিশানাল বা ভেন্ট্রাল নামে পরিচিত, থাই'এর উপর দিকে বা কুঁচকি'র বাইরের দিকে থাকা ফিমোরাল, নাভির কাছে থাকা আমবিলিক্যাল এবং ডায়াফ্রাম বা পাকস্থলীর উপর দিকে থাকা হিয়াটাল। 

আরও বিস্তারিত জানতে এবং সরাসরি ডাক্তারের পরামর্শের জন্য কল করুন - ০১৭৪০-৪৮৬১২৩

হার্নিয়ার লক্ষণ হচ্ছে যেখানে হয়েছে সেখানে ব্যথা হবে বা ফুলে থাকবে তবে কিছু মানুষের ক্ষেত্রে কোন লক্ষণ দেখা যায় না। হার্নিয়ার চিকিৎসা হচ্ছে অস্ত্রোপচার, যাতে প্রভাবিত টিস্যুগুলি আবার আগের জায়গায় ফিরে যায় এবং ছিদ্র বন্ধ হয়ে যায়। কিন্তু এর জটিলতা হচ্ছে ফোলা, ব্যথা এবং অস্ত্রোপচারের জায়গা থেকে নির্গমন হতে থাকা। তবে অস্ত্রোপচারে ফলাফল ভাল হয়, সাধারণত হার্নিয়া আবার হয় না কিন্তু খুব অল্প ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না হওয়ার কারণে মৃত্যু হতে পারে।

হার্নিয়ায় আক্রান্ত হওয়ার কিছু কারণ নিচে দেয়া হলো -

  • পুরনো কাশি।
  • অতিরিক্ত হাঁচি।
  • কোষ্ঠকাঠিন্য।
  • ভারি বস্তু উত্তোলন।
  • একই পেশির অতিরিক্ত ব্যবহার।
  • শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধি।
  • তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার।

হার্নিয়ার লক্ষণ বা উপসর্গঃ

হার্নিয়ার লক্ষণ এবং উপসর্গ অনেক রকমের হতে পারে, যেমন -

  • পেটের নির্দিষ্ট অংশ ফুলে যায় এবং সেই ফুলে যাওয়া অংশ থেকে প্রচণ্ড পেট ব্যথা অনুভূত হয়।
  • শরীর নিচু করলে ব্যথা অনুভব করা।
  • খাওয়া-দাওয়া না করার পরও পেট ভরা ভরা অনুভূত হওয়া।
  • বমি বমি ভাব হওয়া।
  • নাভির আশপাশ ফুলে যাওয়া।
  • কুঁচকি বা অণ্ডথলি ফুলে যাওয়া
  • উরুর গোড়ার ভেতর দিক ফুলে যাওয়া।
  • পেটে অপারেশন করা পূর্বের অংশটা ফুলে যাওয়া।
  • শরীরে জ্বর চলে আসা।
  • আক্রান্ত স্থানের আশপাশের পেশি দুর্বল হয়ে যাওয়া।
  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া।

আরও বিস্তারিত জানতে এবং সরাসরি ডাক্তারের পরামর্শের জন্য কল করুন - ০১৭৪০-৪৮৬১২৩

হার্নিয়া চিকিৎসাঃ

হার্নিয়ার ভাল চিকিৎসা হল শল্য চিকিৎসা। অস্ত্রোপচারের সময়ে হার্নিয়ার বস্তুগুলিকে ঠেলে উদরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বা কেটে বাদ দিয়ে জায়গাটা সেলাই করে বন্ধ করে দেওয়া হয়। যে দুর্বল টিস্যু এবং পেশীগুলি ভেদ করে বস্তু বেড়িয়ে এসেছিল, সেগুলিকে সঠিক জায়গায় ধরে রাখার জন্য একটি কৃত্রিম বা পশুজাত জাল ব্যবহার করা হয়।

এছাড়াও দুই ধরনের অপারেশনের মাধ্যমে হার্নিয়া থেকে মুক্তি পাওয়া যায়। উন্মুক্ত বা প্রথাগত ভাবে এবং অল্প ক্ষত করে ল্যাপারস্কোপিক শল্য চিকিৎসার মাধ্যমে। উন্মুক্ত অস্ত্রোপচারে হার্নিয়ার জায়গায় একটি বড় ও লম্বা গর্ত কাটা হয় এবং দুর্বল পেশীগুলিকে মেরামত করা হয়। 

ল্যাপারস্কোপিক বা কী-হোল শল্য চিকিৎসায় একাধিক ফুটো করা হয় এবং সরু নলের মত যন্ত্র দিয়ে অস্ত্রোপচার করা হয়। নলের মাথায় একটি ক্যামেরা লাগানো থাকে যাতে শরীরের ভিতরের ছবি শরীরের বাইরে একটি মনিটারে দেখে কাজ করা যায়।

ইঙ্গুইনাল হার্নিয়াতে হার্নিয়োটমি, হার্নিয়োর্হাফি বা হার্নিয়োপ্লাস্টি'র মতন বিশেষ পদ্ধতির সুবিধা নেওয়া হয়। ইঙ্গুইনাল হার্নিয়ার অন্যান্য চিকিৎসাগুলি হলো কুন্ট'জ অস্ত্রোপচার, এন্ড্রিউ'জ ইম্ব্রিকেশানস বা ম্যাকভে বা নিহাস মেরামত এবং তা নির্ভর করে কি ধরনের মেরামত প্রয়োজন। অস্ত্রোপচারকারী ডাক্তার এই বিষয় নির্ণয় করে থাকেন। 

বিভিন্ন প্রকারের হার্নিয়ার চিকিৎসার জন্য বিভিন্ন ধরণের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সব সময় হার্নিয়ার একমাত্র চিকিৎসা নয়। অস্ত্রোপচারের দরকার হয়না, যদি আপনার হার্নিয়া, যে ধরনেরই হোক না কেন, কোন স্বাস্থ্য সম্বন্ধীয় বড় সমস্যা না থাকে। কিন্তু, বয়স্কদের ক্ষেত্রে এবং যারা গুরুতর অসুস্থ তাদের ক্ষেত্রে অস্ত্রোপচার এড়িয়ে যাওয়া হয়।

হার্নিয়া সার্জারী এর অত্যাধুনিক চিকিৎসা সম্পর্কে ফ্রী পরামর্শ পেতে "সিরিয়াল বুক করুন"

শেষ কথাঃ

জন্মগতভাবে যদি হার্নিয়া থাকে তবে প্রতিরোধ করা যায় না। কিন্তু কিছু নিয়ম মেনে চললে হার্নিয়া হওয়ার ঝুঁকি কম থাকে। 

  • নিয়মিত ব্যায়াম করে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং পরিমিত খাবার গ্রহণ করা।
  • খাবারের তালিকায় বেশি বেশি শাকসবজি ও টাটকা ফল রাখা।
  • ভারী বস্তু উত্তোলন করা থেকে বিরত থাকার চেষ্টা করা এবং করলেও বস্তু উত্তোলনের সময় হাঁটু ভাঁজ করে তুলতে হবে। কোনোমতেই কোমর বাঁকিয়ে তোলা যাবে না।
  • তাড়াতাড়ি হাঁটা, দৌড়ানো থেকে বিরত থাকা।

হিয়াটাল হার্নিয়ার ক্ষেত্রে, কখনও কখনও বাজারে চলতি ওষুধ দেওয়া হয় যাতে পাকস্থলীর অম্বল কম হয়। এতে অস্বস্তি এবং অন্যান্য উপসর্গ থেকে মুক্তি পাওয়া যায়। খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে হিয়াটাল হার্নিয়ার উপসর্গ কম করা যায় কিন্তু সরানো যায় না। একবারে অনেকটা ভারী (গুনে ও পরিমাণে) খাবার এড়িয়ে চলতে হবে। 

ভোজনের পরেই শুয়ে পড়া অথবা শ্রমসাধ্য শারীরিক পরিশ্রম করা বন্ধ করতে হবে। যে খাবারগুলি অম্বলের কারণ হয় সেই মশলাদার বা টক খাদ্য পরিহার করে হিয়াটাল হার্নিয়ার রোগীরা অম্বল থেকে মুক্তি পাবেন। যত দিন উপসর্গ থাকে তত দিন ধূমপান বন্ধ রাখুন। দেহের ওজন নিয়ন্ত্রণ করে আপনার উচ্চতার সাথে সামঞ্জস্য রাখুন। 

কিছু কিছু ব্যায়াম হার্নিয়ার অঞ্চলের পেশীগুলিকে শক্তিশালী করতে সাহায্য করবে। এতে কিছু উপসর্গ কম হবে। তবে অত্যধিক ব্যায়াম করা বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যায়াম করলে হিতে বিপরীত হবে। ভাল হয় যদি একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ব্যায়ামগুলি করেন। যদি সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা মেনে চলার পরও উপসর্গগুলি না যায় তাহলে অস্ত্রোপচারের মাধ্যমেই হার্নিয়া ঠিক করতে হবে।
 

আরোও বিস্তারিত জানতে এবং সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে যোগাযোগ করুন - ০১৭৪০-৪৮৬১২৩


Our Medical Partner